USA B1/B2 ভিসা আবেদন প্রক্রিয়া
USA ট্যুরিস্ট (B1/B2) ভিসা আবেদন করতে হলে ধাপে ধাপে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অনেক আবেদনকারী ভুল তথ্য বা অসম্পূর্ণ প্রস্তুতির কারণে রিফিউজ হয়ে যান। নিচে সম্পূর্ণ প্রসেসটি সহজভাবে দেওয়া হলো।
১. DS-160 ফর্ম পূরণ
প্রথম ধাপ হলো অনলাইনে DS-160 ফর্ম পূরণ করা।
অনলাইনের মাধ্যমে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মে দেওয়া সব তথ্য আপনার পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে। ভুল বা অসঙ্গত তথ্য ভিসা রিফিউজের কারণ হতে পারে।
ফর্ম সাবমিট করার পর একটি confirmation page পাওয়া যাবে, যা ইন্টারভিউয়ের সময় প্রয়োজন হবে।
২. ভিসা ফি প্রদান
USA ভিসার জন্য নির্ধারিত এম্বাসি ফি পরিশোধ করতে হয়।
বর্তমানে ভিসা ফি প্রায় ১৮৫ ডলার (পরিবর্তন হতে পারে) । এই ফি ব্যাংক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হয়। ফি জমা দেওয়ার পর রশিদ সংরক্ষণ করতে হবে।
৩. অ্যাপয়েন্টমেন্ট বুকিং
ফি জমা দেওয়ার পর আপনাকে ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
ভিসা ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী আপনাকে উপস্থিত হতে হয়।
৪. অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন
ভিসা ইন্টারভিউয়ের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হয়।
বর্তমানে অনেক ক্ষেত্রে Biometric (ফিঙ্গারপ্রিন্ট) এবং Interview একই দিনে সম্পন্ন হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী সময়মতো উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ।
৫. ডকুমেন্ট প্রস্তুতি
ইন্টারভিউয়ের আগে সব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো বৈধ পাসপোর্ট, DS-160 confirmation page, DS-160 ফাইল, ২/২ USA standard ছবি, ভিসা ফী জমা স্লিপ এবং Appointment confirmation.
৬. ভিসা ইন্টারভিউ
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
ভিসা অফিসার আপনাকে কিছু প্রশ্ন করবে যেমন কেন USA যাচ্ছেন, কতদিন থাকবেন, আপনি কী করেন এবং কেন আপনি দেশে ফিরে আসবেন।
এখানে আপনাকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, আত্মবিশ্বাসী থাকতে হবে এবং সত্য তথ্য দিতে হবে।
৭. ভিসা সিদ্ধান্ত
ইন্টারভিউ শেষে ৩ ধরনের ফলাফল হতে পারে Approved অর্থাৎ ভিসা অনুমোদিত, Refused অর্থাৎ রিফিউজ, অথবা Administrative Processing অর্থাৎ অতিরিক্ত যাচাই।
গুরুত্বপূর্ণ টিপস
উদ্দেশ্য পরিষ্কার রাখা খুব জরুরি। Strong Ties যেমন চাকরি, পরিবার ও দায়িত্ব প্রমাণ করতে হবে। DS-160 সঠিকভাবে পূরণ করতে হবে। ইন্টারভিউতে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অতিরিক্ত বা ভুল তথ্য দেওয়া যাবে না।
শেষ কথা
USA ভিসা পাওয়া কঠিন নয়, কিন্তু ভুল করলে রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি। সঠিক প্রস্তুতি, পরিষ্কার উদ্দেশ্য এবং Strong Ties দেখাতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
ExploreX Visa Consultancy
USA ভিসা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
https://wa.me/01717170733
(Mowri: USA visa process, Interview date reschedule)
https://wa.me/01918474760
(Zinat: UK, Canada, Schengen, Australia visa process)
https://wa.me/01343894766
(Rajon: Umrah hajj & others)
